1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

জগন্নাথপুরে লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চাকেন্দ্রের কমিটি গঠন 

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

স্টাফ রিপোর্টার- উপমহাদেশের অন্যতম মরমী সাধক লোককবি রাধারমণ দত্তের রেখে যাওয়া লোকসংস্কৃতি কে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চাকেন্দ্রের ১৫ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এলক্ষ্যে মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল।  সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহকে সভাপতি ও  সাবেক ইউপি চেয়ারম্যান গীতিকার আছকির আলীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চাকেন্দ্রের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ সভাপতি রাখা হয়  সহকারী কমিশনার (ভূমি),অফিসার ইনচার্জ,জগন্নাথপুর থানা ও সহ-সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টারকে। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখা হয় জেলা প্রশাসক সুনামগঞ্জ, পুলিশ সুপার,সুনামগঞ্জ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা কালচারাল অফিসার,সুনামগঞ্জকে। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান গীতিকার আছকির আলী, জগন্নাথপুর সরকারী কলেজের প্রভাষক নিয়াজ আহমেদ ভূইয়া, উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সতীশ গোস্মামী, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন মুছা,ইকড়ছই সিনিয়র মাদরাসার শিক্ষক সানুর আলী,সাংবাদিক হুমায়ুন কবির, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি আছকির আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, বাউলশিল্পী বাবুল শাহ, সাংস্কৃতিক কর্মী আনোয়ার হোসেন, ছানাফর আলী, আবু মিয়া, ছুরত মিয়া, লায়েক আলী, চেরাগ আলী প্রমুখ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com