1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

জগন্নাথপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের অভিষেক সম্পন্ন

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার-ইসলামিক ফাউন্ডেশন’র মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক  কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

মউশিক শিক্ষক কল‌্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে ও সহসভাপতি আশরাফ আলীর পরিচালনায় অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডোশন জগন্নাথপুর উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি কে এম মিনহাজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী।

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নুর হোসেন আজিজ ।

এছাড়াও অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক, নবগঠিত কমিটির পক্ষ থেকে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক আলী আসকর বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ আজিজুল হক এবং নাতে রাসুল (সা.) পেশ করেন মাওলানা ইউনুস আলী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com