স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, স্বাস্থ্য কর্মকর্তা কৃপেষ চন্দ্র, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ ও মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল ওয়াহাব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুরের হাওরাঞ্চলের পানি বেড়ে যাওয়া গরু চুরির শঙ্কা দেখা দিয়েছে। এসব তাই পুলিশী তৎপরতার জোরদারের দাবী জানানো হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার জন্য আহবান করা হয়েছে। এছাড়া অতি বৃষ্টিতে হাওরে
ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা তৈরী করে প্রধানমন্ত্রীর ঘোষিত সহায়তা প্রদানে স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন বক্তারা।