1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মনসুর আলী ফ্যামেলি ফাউন্ডেশন (MAFF) এর আনুষ্ঠানিক উদ্বোধন, ৪শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মনসুর আলী পরিবারের মরহুম মোহাম্মদ আলী, মুনসুর আলী, তাহির আলী, মায়া বিবি, জলিকা বিবি, চন্দ্রমালাসহ সকল মৃতদের ঈসালে সওয়াবের জন্য দোয়ার পাশাপাশি ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়।
সোমবার জগন্নাথপুর পৌর এলাকার স্লুইস গেইট সংলগ্ন মহাজন বাড়িতে মনসুর আলী ফ্যামেলী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্যের বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর মুজাক্কির আলী এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সামিউল কবিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, বিশিষ্ট ব্যবসায়ী ও মুনসুর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা তৌফিকুল আলম বাবলু, মুনসুর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম গেদন, জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কবীর, মাওলানা জালাল হোসাইন, ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুল জলিল , জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, মুনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আলী আহমদ, তরুণ সমাজসেবী রেজাউল করীম রিপন।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী
জামিল আহমদ, দোয়া পরিচালনা করেন
মাওলানা শাহজালাল আল ক্বাদরী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com