1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুরে যুবলীগ কর্মী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় জাহান মিয়া নামের এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে॥
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারী) তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের মৃত এবারত উল্লার ছেল এবং তিনি ইউনিয়ন যুবলীগের কমিটির সাবেক সদস্য।

বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে; আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com