1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৬৬ লাশ উদ্ধার পরকালে মুক্তি পেতে ‘ভালো ব্যবহার’ কতটা গুরুত্বপূর্ণ প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নলুয়া হাওরের একটি প্রকল্পে মাটি পড়েনি দেড়মাসেও, ধীরগতিতে চলছে ফসলরক্ষা বাঁধের কাজ

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি::
দেড় মাস পূর্বে জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শুরু হয়। তবে এই সময়ের মধ্যে হাওরের একটি প্রকল্পে একটুকরি মাটিও পড়েনি।

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরজমিনে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ৮ নম্বর বেড়িবাঁধে এমন দৃশ্য দেখা গেছে। এই প্রকল্পের হালেয়া নামক স্থান থেকে শালিকা এলাকা পর্যন্ত ১.১৫০ কিলোমিটার কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২৯ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। প্রকল্পের কোথাও মাটি ভরাটের কাজ হয় নি। পরির্দশনকালে প্রকল্পের কোন লোকজনকেও দেখা যায় নি। ছিল না কাজের বিবরণীর কোন সাইনবোর্ড। তবে একটি মাটি কাটার মেশিন বাঁধ এলাকায় দেখা গেছে।

এই প্রকল্পের সভাপতি সভাপতি বাহার মিয়া জানালেন, তিনি অসুস্থ। সিলেটের একটি হাসপাতালে ভর্তি আছেন। দুই এক দিনের শুরু করবেন কাজ।
হাওরের ৯ নম্বর প্রকল্পে বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়েছে। প্রকল্পের সভাপতি রুবেল মিয়া জানান, তার প্রকল্পের কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। এক কিলোমিটার এই প্রকল্প কাজের জন্য ২৯ লাখ ৩ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সিলেট ভ্রমণ

৭ নম্বর প্রকল্পের মাছুখালি থেকে হালেয়ার মুখ পর্যন্ত এক কিলোমিটারের মধ্যে ৪০০ ফুট এলাকায় মাটি পড়লেও ৬০০ ফুট অংশে মাটি পড়েনি। তবে কাজ চলমান। বাঁধের কাজে সম্পৃক্ত প্রকল্প কমিটির সদস্য গৌতম দাশ জানান, প্রকল্পে ২৯ লাখ ৫৭ হাজার ৬৫৪ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাজ চলছে, সময়মতো কাজ শেষ হবে।

সরেজমিনে আরো দেখা গেছে, নলুয়ার হাওরের ৬ নম্বর প্রকল্প থেকে ৯ নম্বর প্রকল্প পর্যন্ত চারটি প্রকল্পের প্রায় সাড়ে চার কিলোমিটার অংশের বেড়িবাঁধের মধ্যে মাত্র দেড় কিলোমিটার অংশে কিছু কিছু এলাকায় মাটি পড়েছে। তিন কিলোমিটার অংশ এখনো অরক্ষিত, কোন মাটি পড়েনি। এছাড়াও ৫, ৪, ৩, ১০, ১১, ১২ ও ১৩ নম্বর প্রকল্পে কাজ চলছে। এরমধ্যে অধিকাংশ প্রকল্পে কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। তবে প্রকল্পের সাথে সম্পৃক্তরা যথাসময়ে কাজ শেষ করবেন বলে জানান।

হাওরে কথা হয় কৃষক আলমগীর হোসনের সঙ্গে। তিনি বলেন, নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় আমরা চিন্তিত। আমরা সবসময় অকাল বন্যার ঝুঁকিতে থাকি। তাই সময়মতো কাজ শেষ না হলে ফসল নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়।

নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা রয়েছে। দেড় মাসে অনেক প্রকল্পের দায়িত্বশীল কাজ শুরু করতে পারেননি।

হাওর বাঁচাও আন্দোলনের নেতা শামীম আহমেদ জানান, এবার বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরপরও যদি সঠিকভাবে কাজ না হয়- কৃষকের ফসল নিয়ে ছিনিমিনি করা হয় তা মেনে নেয়া হবে না। প্রকল্প বাস্তবায়ন কমিটি ও উপজেলা তদারক কমিটি কেউ দায়ভার এড়াতে পারবেন না। প্রয়োজনে গণআন্দোলন গড়ে তুলব।

পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের দায়িত্বে থাকা উপ সহকারী প্রকৌশলী শেখ ফরিদ বললেন, জগন্নাথপুর উপজেলায় এবার ৩৭টি প্রকল্পের মাধ্যমে ৬ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দে ১৮ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ করা হচ্ছে। আমরা কাজ তদারকি করছি এবং সবাইকে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে বলেছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com