1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত জগন্নাথপুরবাসী জগন্নাথপুরে ৫০০ পরিবার পেল হিল সামাজিক সংগঠনের ঈদ বস্ত্র সুনামগঞ্জে ধান ক্ষেতে শিশুর লাশ উদ্ধার চট্টগ্রামে বৃহত্তম কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

পবিত্র শবে মেরাজ আজ

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

পবিত্র শবে মেরাজ আজ। সোমবার (২৭ জানুয়ারি) রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে।

এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.)। তাই রাতটি মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।
সুত্র আমার দেশ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com