1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
লেবাননে যুদ্ধবিরতির এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ ভালো কাজে অবিচল থাকার প্রতিদান জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ জগন্নাথপুরে যুবদল নেতা শহীদ হাফিজুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি : মাহফুজ আলম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতার বড়াই যেভাবে ধ্বংস ডেকে আনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী/ প্রতি ৬ ঘন্টা পরপর বিদ্যুৎ মিলছে ১ ঘন্টা জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ সংসদে প্রধানমন্ত্রী / বিকল্প শ্রম বাজার সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে

ফেয়ার ফেইস জগন্নাথপুরের ‘স্বাবলম্বী প্রজেক্ট-১’ এর আওতায় দুই নারী পেলেন সেলাই মেশিন উপহার

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি
ফেয়ার ফেইস জগন্নাথপুরের ‘স্বাবলম্বী প্রজেক্ট-১’ এর আওতায় দুই নারী পেলেন সেলাই মেশিন উপহার

“ফেয়ার ফেইস” জগন্নাথপুরের উদ্যোগে ‘স্বাবলম্বী প্রজেক্ট-১’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার, ২৬ এপ্রিল, দিনব্যাপী আয়োজিত এই প্রোগ্রামে দুইজন সুবিধাবঞ্চিত নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। প্রকল্পের মূল স্লোগান ছিল—“১ জন স্বাবলম্বী হলে, সকলের ভাগ্য খোলে।”

 

প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছে দেশের দুটি মানবিক সংগঠন— জীবনের আহবানে ও খুঁজে ফিরি মানবতা। এই দুটি সংস্থার সহযোগিতায় জগন্নাথপুরের দুটি এলাকার দুইজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। প্রাপ্ত ব্যক্তিরা হলেন: ১. জগন্নাথপুর পৌরসভার পূর্বভবানীপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের একজন বোন। ২. শেরপুর, ৯ নম্বর ওয়ার্ডের আরেকজন বোন।

 

সংগঠন দুটি বাংলাদেশব্যাপী মানবিক কাজ করে যাচ্ছে। ‘ফেয়ার ফেইস’ জগন্নাথপুর কর্তৃপক্ষ তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এ উদ্যোগে সহযোগিতা করার জন্য। ফেয়ার ফেইস জগন্নাথপুরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, “স্বাবলম্বী প্রজেক্ট” চলমান থাকবে ইনশাআল্লাহ। সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com