1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশিদের জন্য সুখবর অভিবাসীর বৈধকরণের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে স্পেইন সরকার

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

একরাম হাসান জুয়েল স্পেন থেকে – অভিবাসীর বৈধকরণের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত করেছে স্পেইন সরকার। স্পেনে বসবাসরত প্রায় অর্ধ মিলিয়ন অনথিভুক্ত অভিবাসীকে বৈধতার আওতায় আনার লক্ষ্যে “অসাধারণ নিয়মিতকরণ (Regularización Extraordinaria)” কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বামপন্থি রাজনৈতিক দল Podemos (পদেমোস)–এর সঙ্গে সমঝোতার ভিত্তিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্পেনের সাম্প্রতিক অভিবাসন নীতিতে এক ঐতিহাসিক ও মানবিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সরকারি সূত্রে জানায়, ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে স্পেন সরকার ও Podemos দলের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়। এর পরদিন ২৭ জানুয়ারি ২০২৬-এ এই উদ্যোগটি Real Decreto (রাজকীয় ডিক্রি) আকারে মন্ত্রিসভা (Consejo de Ministros)-এ অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। রাজকীয় ডিক্রি হিসেবে অনুমোদন পাওয়ায় এটি সংসদে আলাদা ভোট ছাড়াই দ্রুত কার্যকর করা হয়েছে। ২০২২ সালে দেশটিতে অবিভাসীদের জন্য ছিল নতুন নিয়ম : নিয়ম ছিল স্পেই ২ বছর বসবাস করার পর সে বৈধতার জন্য আবেদন করতে পারবে। এর আগে ছিল ৩ বছর। গত ২৬ জানুয়ারী ২০২৬ স্পেইন সরকার আবার ও বড় পরিবর্তন এনেছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর আগ থেকে যারা সর্বনিম্ন পাঁচ মাস ধরে বসবাস করে আসছে তাদের জন্য আরো সহজে বৈধতা পাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। বলা হয়ছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর আগ থেকে যারা স্পেইন বসবাস করে আসছে সধু তারা, আগামি এপ্রিল ২০২৬ থেকে ৩০ জুন পর্যন্ত বৈধতার হওয়ার জন্য আবেদন করতে পারবে, তাতে সরকারকে কোন ধরনের টেক্স দিতে হবে না সধু পাঁচ মাস থাকার প্রমাণ দেখাতে হবে, তাতেই এই নিয়মে ১৫ দিনের মাথায় পেয়ে যাবে বৈধতার কার্ড। সেই কার্ডের মেয়াদ থাকবে ১ বছর। এক বছর পর আইন অনুযায়ী মেয়াদ বারানোর কথা রয়েছে।

সরকারের প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, এই নিয়মিতকরণ কর্মসূচির আওতায় আসতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—
• আবেদনকারীকে অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে স্পেনে বসবাস শুরু করতে হবে,
• কমপক্ষে পাঁচ মাস স্পেনে অবস্থানের প্রমাণ দেখাতে হবে।

থাকার প্রমাণ হিসেবে Empadronamiento (পদ নিবন্ধন), চিকিৎসা সংক্রান্ত নথি, বাসাভাড়া বা ইউটিলিটি বিল, যাতায়াতের টিকিটসহ বিভিন্ন গ্রহণযোগ্য কাগজপত্র জমা দেওয়া যাবে। তবে আবেদনকারীর বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক রেকর্ড না থাকা একটি বাধ্যতামূলক শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এই নিয়মিতকরণে আবেদন করার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চলমান নির্বাসন বা বহিষ্কার সংক্রান্ত সব প্রশাসনিক প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত থাকবে। একই সঙ্গে সরকার আবেদনকারীদের প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ী বাস ও কাজের অনুমতি প্রদান করবে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই এক বছরের অনুমতি বিদ্যমান অভিবাসন আইন অনুযায়ী পরবর্তীতে নবায়নযোগ্য হবে। এর ফলে বহু অভিবাসী বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসবেন।

স্পেন সরকার ও Podemos এই সিদ্ধান্তকে মানবিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস ও শ্রম দিয়ে আসা বহু মানুষ বাস্তবে সমাজ ও অর্থনীতির অংশ হলেও আইনি স্বীকৃতির অভাবে মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, এই নিয়মিতকরণ কর্মসূচি স্পেনের শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে কৃষি, নির্মাণ, গৃহস্থালি ও সেবা খাতে। একই সঙ্গে এটি কর রাজস্ব বৃদ্ধি এবং অনানুষ্ঠানিক শ্রমের পরিমাণ কমাতে সহায়ক হবে।

এই ঘোষণার পর অভিবাসী মহলে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে বসবাস করা বহু মানুষ মনে করছেন, এই উদ্যোগ তাদের জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনায় একটি নতুন অধ্যায় সূচনা করবে।

সরকার জানিয়েছে, শিগগিরই আবেদন প্রক্রিয়া, সময়সীমা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।
তবে প্রহেলা জানুয়ারী ২০২৬ থেকে যারা আসছে এই নতুন নিয়মে ভেতরে পড়বে না, এবং এখন যদি কেউ অন্য কোন দেশ থেকে স্পেইন আসে এই সুযোগ পাবে না, এই আইনটি সধু ৩১ ডিসেম্বর ২০২৫ অভিবাসীদের জন্য প্রযোজ্য।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com