1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কানায় কানায় পূর্ণ ধানের শীষের জনসভাস্থল

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমদের নির্বাচণি শেষ জনসভা রোববার শান্তিগঞ্জের পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় শুরু হয় সভা। এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে পিকআপ, বাস, অটোরিকশায় করে হাজারো মানুষ খন্ড খন্ড মিছিলে নিয়ে জনসভায় অংশ নেন। জনসভা শুরু আগ মুহুর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে জনসভাস্থল।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, দলের প্রতি আনুগত্য ও কমিটমেন্ট ঠিক রেখে আমাদের নেতা তারেক রহমানের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছি বলেই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। একজন কর্মী হিসেবে তিনি (তারেক রহমান) আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে বিশ্বস্ততা ও ইমানদারিত্বের সাথে কাজ করবো। উন্নয়ন শুরু হবে শান্তিগঞ্জে শেষ হবে জগন্নাথপুরে। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে নৌকা প্রতীক নাই- এর দায় বিএনপির না, এটা অন্তবর্তী সরকারের…। স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের দল বিএনপি। আওয়ামী লীগ আর বিএনপির একটা জায়গায় মিল আছে। আমরা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে আজ ঐকবদ্ধ। আপনারা আবদুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ, ফারুক রশিদ ও এম এ মান্নান সাহেবকে নির্বাচিত করেছিলেন। তারা অনেক উন্নয়ন করেছিলেন। আমি নির্বাচিত হলে তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। তিনি সুনামগঞ্জের উন্নয়ন করায় সাবেক এমপি, মন্ত্রীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে চাই, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেনো এই জায়গাতেই হয়। নির্বাচিত হলে শান্তিগঞ্জ উপজেলায় বাড়ি নির্মাণ করে সাধারণ মানুষের কাছাকাছি থাকবেন বলেও জানান তিনি। তিনি বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে মাসে দু’দিন শান্তিগঞ্জ ও দু’দিন জগন্নাথপুর উপজেলায় কোনো রকমের এপয়েন্টমেন্ট ছাড়াই আমার সাথে সবাই দেখা করতে পারবেন। দয়া করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, বৃহত্তর সিলেট বিভাগের সবচেয়ে বেশি উন্নয়ন হবে সুনামগঞ্জ-৩ আসনে। আমার নেতা জনাব তারেক রহমান আমাকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন। প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com