1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

পর্যায়ক্রমে বন্ধ কলকারখানাগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করেছি :প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে অনেকগুলো কলকারখানা, বিগত বছরগুলোতে যেগুলো বন্ধ হয়ে গেছে- পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু এই বন্ধ কলকারখানাগুলো চালু হলেই সকল শ্রমিককের কর্মসংস্থান হবে না, সেটা আমারা জানি। এই শ্রমিকদের পাশাপাশি আরও বহু লক্ষ হাজার বেকার এখন এই দেশে রয়ে গেছে। যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তাদের বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশি বিনিয়োগকারীসহ দেশীয় বিনিয়োগকারীর সঙ্গে এরইমধ্যে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি। আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘শ্রমিকরা যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে তখনই বাংলাদেশ ভালো থাকবে।’
সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com