1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

সুনামগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে শনিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। রোববার ভোরে কোন কোন এলাকায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এরমধ্যে দোয়ারাবাজারে মাছ ধরার সময় দুই জেলে এবং জামালগঞ্জে মাছ ধরার সময় আরেক জেলে মারা গেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ীর পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতের ঘটনায় মৃত্য ঘটে তাদের।

এদিকে জেলার জামালগঞ্জে রাত সাড়ে ১২ টায় পৃথক আরেক বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামের আরেক জেলের মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ীর পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এই জেলে মারা যান।

দোয়ারাবাজার ও জামালগঞ্জ থানার ওসি বজ্রপাতের ঘটনায় তিন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com