1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রী মারা গেছে বলে খবর পাওয়া গেছে। সুমি খাতুন (১৫) নামের একজন ছাত্রী মারা গেছে। মৃত স্কুল ছাত্রীর নাম সুমি খাতুন (১৫)। সে হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকার আব্দুল হামিদের মেয়ে। সে চলতি বছর মানবিক শাখা থেকে এসএসসি পরিক্ষায় জিপিএ-৪ পেয়ে পাশ করেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খাতা কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশার চাকায় ওড়না আটকে যাওয়ার পর মেয়েটি রাস্তায় পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা অন্যান্য যাত্রীরা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) জাকির হোসেন জানান, মেয়েটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি । তবে এ ব্যাপারে থানায় কোন আভিযোগ পাওয়া যায়নি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com