1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

‘অবৈধ’ ব্যাটারি চালিত যানবাহন বন্ধের দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫৭৯ Time View

স্টাফ রিপোর্টাার::
সুনামমগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত অবৈধ যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়। পরে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজরের পরিচালনায় সভায় বক্তব্য দেন জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস সমিতির সভাপতি গোলাম রব্বানী, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন শাখার সহসভাপতি আলী রাজ, হাইএক্স-নোহা শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আলফু মিয়া, অটোরিকশা-সিএনজি ও লেুগুনা সমিতির ইকড়ছই শাখার সভাপতি আজাদ আলী ভূঁইয়া, উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের অর্থ সম্পাদক আব্দুল মুকিত, শ্রমিক নেতা লাল মিয়া, মিলন খা, মুশাহিদ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবৈধ যানবাহনের দখলে এখন জগন্নাথপুর। এসব যানবাহনের অধিকাংশ চালক অপ্রাপ্ত ও অদক্ষ। যে কারণে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। সড়ক নীতিমালাকে বৃদ্ধা আঙুন দেখিয়ে বেপরোয়াভাবে অবাধে এসব অবৈধ যান চলাফেরা করছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ ব্যাটারি চালিত যান বন্ধ করা না হলে আন্দোলেনর হুশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com