স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখাতে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায়, দোকানের সামনে লোকসমাগম করায় এবং মূল্য তালিকা না থাকায় ৯জন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অযথা ঘোরাঘুরি করায় এক ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত জানান, করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভিযানের পাশাপাশি আমরা প্রচারনা করছি।
Leave a Reply