স্টাফ রিপোর্টার ::
পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীর ওপর ফেরি পারাপার আগামীকাল রোববার (২৮ জুন)
সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বন্ধ থাকবে। ফেরির এক প্রান্তে বেইলি সেতু কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সংস্কার করতে ফেরি পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন ফেরী পারাপারের দায়িত্বে থাকা রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়।
তিনি বলেন, সংস্কার কাজের জন্য আগামীকাল সারাদিন ফেরি পারাপার বন্ধ থাকবে। এ সড়ক দিয়ে যাতায়াতকারীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
Leave a Reply