1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

আজিজুস সামাদ ডনের বঞ্চনার অবসান সদস্য হলেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির

  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৫২ Time View

স্টাফ রিপোর্টার- দীর্ঘ বঞ্চনার পর প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন কে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। আজ ৭ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সন্মেলনে কাউন্সিলরদের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ তাকে এ মনোনয়ন দেওয়া হয়। তার শ্রম প্রজ্ঞা দিয়ে আওয়ামী লীগ কে শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন। উল্লেখ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ২০০৫ সালে মৃত্যু বরন করার পর থেকে অনেক চেষ্টা  করেও দলীয় মনোনয়ন ও  আওয়ামী লীগের কোন দায়িত্বশীল পদে স্হান পাননি। প্রতিটি সন্মেলনে তাঁর অনুসারীরা তাকে নিয়ে স্বপ্ন দেখে আবার হতাশ হয়। এবার হঠাৎ করে তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়। এদিকে আজিজুস সামাদ ডন কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ সমিতি সিলেটের  সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি  অধ্যাপক আবাব খান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com