1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

আধিপত্য বিস্তার নিয়ে সৈয়দপুরে দুপক্ষের মধ্যে উত্তেজনা গুলির শব্দে এলাকাবাসী আতঙ্কিত

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ২৫৭০ Time View

স্টাফ রিপোর্টার:: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবর্ষন ও উত্তেজনার ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে সৈয়দপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল হাসান এর সাথে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দু’পক্ষের লোকজন আজ রোববার বিকেলে অস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্হল পরিদর্শন করি। বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে। অস্ত্রের মহড়ার বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com