স্টাফ রিপোর্টার-
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক সাবেক পররাষ্ট্র ও কৃষি মন্ত্রী আওয়ামীলীগ প্রেসিডিয়ামের সাবেক সদস্য জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর ১৫তম মৃত্যু বার্ষিকী তাঁর জন্মভূমি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের উদ্যাগে সীমিত পরিসরে আজ সোমবার মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা ও তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন,করোনাভাইরাস সংক্রমণের কারণে জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী আমরা সীমিত পরিসরে পালন করছি। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমরা বিভিন্ন মসজিদে প্রার্থনার আয়োজন করেছি।
আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র বলেন বরণ্য এই রাজনীতিবীদের মৃত্যু বার্ষিকীর এই দিনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মসজিদ মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়াও তাঁর গ্রামের বাড়ি ভূরাখালি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে
Leave a Reply