1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায়: সরকার দলীয় চিফ হুইপ অফিস সময়ে পরিবর্তন, সারাদেশে দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায় অন্যকে ক্ষমা করা মুমিনের বৈশিষ্ট্য সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা ইরানের বিরুদ্ধে ‘বিস্ময়কর বিজয়’ অর্জন করেছে মার্কিন সেনারা, সামরিক অভিযান প্রায় শেষ: ট্রাস্প গোপন পাপ ও নেকি সবই আল্লাহর দৃষ্টিতে স্পষ্ট লিবিয়া ট্র্যাজেডি-জগন্নাথপুর স্বপ্নের ইউরোপ যাত্রায় মৃত্যুর মিছিল থামাবে কে? জগন্নাথপুরে ষাঁড়ের লড়াইয়ের অনুমোদন চেয়ে মানববন্ধন ভূমধ্যসাগরের সেই নৌকায় থাকা সুনামগঞ্জের আরেক তরুণের মৃত্যুর খবর

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) জানিয়েছে, ফুজাইরাহতে একটি ড্রোন আসার পর সেটিকে ভূপাতিত করা হয়।

ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর। তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন।
নিহত বাংলাদেশির নাম পরিচয় এখনো জানায়নি আমিরাত কর্তৃপক্ষ।
ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি টার্গেট করা হয়। ওই সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে এবং তা গিয়ে পড়ে বাংলাদেশির ওপর। এতে তার মৃত্যু হয়।

সংগঠনটি আরও বলেছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে। কিন্তু এর ধ্বংসাবশেষ পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা আছেন।
এদিকে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ঘটনার সত্যতা যাচাই ও নিহতের পরিচয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টিও দেখা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র ঢাকা মেইল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com