1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০ জন, ১৪৪ ধারা জারি

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালের দিকে সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের ফসল ডুবে যাওয়ার শঙ্কায় এক পক্ষ বাঁধ কাটতে গেলে আরেক পক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে হামলার ঘটনা ঘটে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সদর উপজেলার মোহনপুর ও নোয়াগাঁও এলাকার লোকজন নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করেন। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটিও গঠন করে দেন তিনি। পরে সে সিদ্ধান্ত না মেনে এলাকার প্রায় শতাধিক সশস্ত্র লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেয়। এ সময় বাঁধ কাটতে বাধা দেওয়ায় মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জনের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে।

মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, `আমাদের গ্রামের লোকজন বাঁধ কাটতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।’

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ বলেন, আজ সকালে ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশনের ব্যাপারে স্থানীয় কৃষকদের নিয়ে একটি সভা করা হয়। সেখানে বাঁধ কাটা নিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কিন্তু একটা পক্ষ সেটা না মেনে বাঁধ কেটে দিয়েছে। যে কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সূত্র-আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com