স্টাফ রিপোর্টার –
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর বদলি জনিত কারণে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত।
নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সংবর্ধনা নিয়ে এসে সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত কে দায়িত্ব হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন সহকারী কমিশনার ভূমি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।
Leave a Reply