1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণ জয়

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাংলাদেশ চাইনিজ তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণ জিতেছে। রোববার কাজাখস্তানকে রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গড়া ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

এর আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল হাকিম আহমেদ রুবেলের সঙ্গে দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকীর জুটি। তার আগে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ।

বাংলাদেশের ৯ সদস্যের দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে সাতটিতে। সেগুলো হলো- রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট।

বাংলাদেশ দল

মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রামকৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা) এবং শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)।

টিম ম্যানেজার ও প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন যথাক্রমে মো. আয়নাল হক স্বপন ও মার্টিন ফ্রেডরিক। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে আছেন মোহাম্মদ হাসান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com