1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

দিরাইয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২০৯ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের দিরাই উপজেলায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক বীর মুক্তিযোদ্ধার ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সুনামগঞ্জের জেলা প্রশাসকের নিকট এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রাণকৃষ্ণ সূত্রধরের স্ত্রী জ্যোৎস্না রানী সূত্রধর।

অভিযোগ থেকে জানা গেছে, দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের কামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রাণকৃষ্ণ সূত্রধর যার বীর মুক্তিযোদ্ধা সনদ নম্বর ০১৯০০০০৪৯২৫ লাল মুক্তি বার্তা নম্বর ০৫০২০৪০৫০১। তাঁর মৃত্যুর পর স্ত্রী ও এক মেয়ে উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন। কিন্তুু তাঁর ভাই সাবেক মেম্বার  রামকৃষ্ণ সূত্রধর নিজে উত্তরাধিকার সেজে বীর মুক্তিযোদ্ধা প্রাণকৃষ্ণ সূত্রধরের ভাতার টাকা তাী স্ত্রী ও মেয়ে কে না দিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে  উত্তোলন করে আসছেন। এসব জালিয়াতিতে তার ছেলে অনুকুল সূত্রধর সম্পৃক্ত রয়েছে। জোৎস্না রানী সূত্রধর জানান, আমার স্বামীর মৃত্যুর পর আমি অসহায় অবস্থায় ভাইয়ের বাড়িতে বসবাস করে অতিকষ্টে দিন যাপন করছি। আমার স্বামীর ভাতার টাকা প্রকৃত উত্তরাধিকার থাকার পরও আমরা পাচ্ছি না।  সুষ্ঠু তদন্ত ক্রমে উক্ত জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ করে প্রকৃত উত্তরাধিকার হিসেবে আমার নামে ভাতার টাকা দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি আবেদন করেছি। তিনি জালিয়াতি ও প্রতারণার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিরাই ও সোনালী ব্যাংক দিরাই শাখার ম্যানেজারকে লিখিতভাবে অবহিত করেছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com