1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের সব ধরনের বই-পুস্তক নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার দাবিতে আগামী ১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) হলরুমে ওইদিন বেলা ২টায় সম্মেলন শুরু হবে।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে সম্মেলন সফল করার লক্ষ্যে রাজধানীর উত্তরার জামাআতুল মানহালে ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে এক মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং কাদিয়ানিদের অপতৎপরতা প্রতিরোধ করা প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব।

সম্মেলনে দেশের ওলামায়ে কেরাম ও সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ‘ঈমানি আকিদা সংরক্ষণের লক্ষ্যে উত্তরার ওলামায়ে কেরাম যে ঐক্য ও উদ্দীপনার পরিচয় দিয়েছেন, তাতে তারা আশাবাদী।’

তার দাবি, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল হবে।

সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি কিফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল কাইয়ুম ইসলামবাগ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রাশিদ বিন নূর এবং মাওলানা নজিরুল ইসলাম, উত্তরাঞ্চলের ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মহিউদ্দিন মাসুম, মুফতি কেফায়েত উল্লাহ নোমানী, মুফতি জাকির হোসাইন কাসেমী প্রমুখ। সূত্র-কালবেলা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com