1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে আটক করে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত দেলোয়ার হোসেন উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। প্রায় ১৬ মাস আগে তার ছেলের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। স্বামী চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে গাড়ি চালকের চাকরি করার সুবাদে সেখানেই অবস্থান করেন। এই সুযোগে শ্বশুর দেলোয়ার হোসেন বিভিন্ন সময়ে একাধিকবার তার পুত্রবধূকে জোরপূর্বক নির্যাতন চালান। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ ও সংসার ভেঙে যাওয়ার ভয়ে ভুক্তভোগী এতদিন বিষয়টি গোপন রাখেন।

সর্বশেষ গত রোববার রাতে শ্বশুর দেলোয়ার আবারও তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ভুক্তভোগী নারী আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সোমবার বিকেলে রামগড় থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নেমে পুলিশ অভিযুক্তকে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দেলোয়ারের দুই স্ত্রী ও ছয় সন্তান রয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। নির্যাতিতা নিজেই বাদী হয়ে এজাহার জমা দিয়েছেন এবং এ বিষয়ে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র-ইত্তেফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com