1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত ফিতরা কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে এ বছর ফিতরা দিতে হবে? ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ লটারি বাতিল/ স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কথার আঘাত এক অদৃশ্য জুলুম; যার পরিণতি ভয়াবহ চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা

গাজায় আরও একটি ভয়াবহ দিন, নিহত ৯৪

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফিলিস্তিনের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করল। সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকাজুড়ে গোলাবর্ষণ করেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৯৪ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন।

 

 

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহত-নিহত অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই প্রকৃত সংখ্যা অজানা। এ ছাড়া গুরুতর আহত অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।

 

আরও বলা হয়েছে, সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন ২৯ জন ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন আরও ৩০০ জন। ত্রাণপ্রার্থীদের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক কোনো চাপ আমলে নিচ্ছে না ইসরায়েল।

এদিকে উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়েছে কানাডা । দেশটি ১০ টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে ।

 

 

সোমবার (৪ আগস্ট) কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার’ সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলেছে। এ জন্য একটি ‘CC-130J’ হারকিউলিস বিমান ব্যবহার করেছে তারা। বিমান থেকে ফেলা সাহায্যে গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com