1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
অসত্য কসম খাওয়া গুরুতর অপরাধ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণ মেলেনি: আণবিক সংস্থার প্রধান স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার পাপাচার পরিত্যাগ ছাড়া রোজার পূর্ণতা নেই জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী শামীম আহমদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হাসান মোল্লা (৪৫) মারা গেছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

‎আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আজ বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।ময়নাতদন্ত শেষে মরদেহ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‎তিনি আরও জানান, বিএনপির এ নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কোনো গ্রেপ্তার নেই।

এর আগে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন হাসান মোল্লা। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে।

গুলিবিদ্ধ হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, আমার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাত ৯টার দিকে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাসার সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে আমার ভাইকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
সূত্র-ঢাকা পোষ্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com