1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

গরু লুটে বাধা দেওয়ায় মালিককে হত্যা করে তিনটি গরু লুট

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চট্টগ্রামের চন্দনাইশে গরু লুটে বাধা দেওয়ায় চন্দন দে নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে তিনটি গরু লুট করেছে একদল ডাকাত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চন্দন দে একই এলাকার মৃত রেবতী দের ছেলে। লুট হওয়া গরু তিনটি নিহত চন্দন দে ও তার বাড়ির পাশ্ববর্তী নিতাই দের বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি মাইক্রোবাসে ৫ থেকে ১০ জনের একটি ডাকাতদল চন্দন দে ও নিতাই দের গোয়ালঘরে হানা দেয়। ডাকাত দলের সদস্যরা গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে চন্দন দে টের পেয়ে যান। এ সময় তিনি ডাকাতদের বাধা দেন। তখন ডাকাতরা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে। এরপর তারা মাইক্রোবাসে তুলে তিনটি গরু লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় চন্দন দেকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করছি। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
সূত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com