1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৯ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও নার্সের অবহেলায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উঠেছে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট রাজিব পাল কে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়।
এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার বিকালে ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের আব্দুল হামিদ (৫০) শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রবিবার রাত ১১ টায় তার শ্বাসকষ্ট বাড়লে সঙ্গে থাকা স্ত্রী ও সন্তানরা কর্তব্যরত নার্স তাহমিনা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এসময় চিকিৎসকের খুঁজে নার্সের সহযোগিতা চাইলে নার্স তাহমিনা বেগম চিকিৎসক নিদিষ্ট সময়ে এসে দেখবেন বলে জানান। চিকিৎসক ও নার্সের অবহেলায় কোন চিকিৎসা না পেয়ে রাত ১২টার দিকে আব্দুল হামিদ মারা যান। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে নার্স ও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করেন।
পরে স্বজনরা দুর্ঘটনায় সময় দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক তানজিম হোসেন ও নার্স তাহমিনা বেগমের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট ভিযোগ করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com