1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরের কৃষকদের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

 

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরপাড়ের কৃষকদের বিভিন্ন দাবি দিয়ে মঙ্গলবার বিকেলে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উপজেলা কৃষি কার্যালয়ের শুন্য পদ পূরণ,শুধুমাত্র প্রকৃত কৃষকদের কৃষিকার্ড প্রদান,বোরে ধান চাষী ছাড়া অন্য কৃষকদের খাদ্যগুদামে ধান বিক্রি করার সুযোগ বন্ধ করার দাবি উপস্হাপন করা হয়। স্মারকলিপি প্রদানকালে নেতৃত্ব দেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম সদস্য সচিব অমিত দেব। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাশিম, মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জমির উদ্দিন,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া,
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু সংগঠনের সদস্য আলী আহমদ,মুজিবুর রহমান,গোবিন্দ দে, প্রমুখ

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com