1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরের প্রভাকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণী কক্ষের উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ২৩২ Time View

রেজুওয়ান কোরেশী :: জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়নের প্রভাকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন দুইটি পাকা শ্রেনীকক্ষ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম ফজরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজকর্মী রফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, গ্রামের বিশিষ্ট মুরব্বী ছুফি মিয়া মাষ্টার, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জিলানী আবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল, সিনিয়র সহসভাপতি কল্যান কান্তি রায় সানি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় পরিচালৈনা কমিটির সভাপতি হারুনু মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সোহেল খান, পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য লিটন মিয়া, হাফিজুর রহমান, সুয়েব আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার ইমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com