স্টাফ রিপোর্টার ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির ব্যক্তিগত পক্ষ থেকে হিন্দ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রতিটি পুজা মন্ডপে অর্থ উপহার প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টেবর) ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে অর্থ বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেহেদী হাসান এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, জগন্নাথপুর টুডে সম্পাদক আব্দুল হাই, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম বার্তা সম্পাদক আলী আহমদ, যুবলীগ নেতা সুহিন আহমদ দুদু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় প্রমুখ।
পরে উপজেলার ৪১টি পুজা মন্ডপে দুই হাজার টাকা করে ৮২ হাজার টাকা বিতরণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, জগন্নাথপুরের মন্ডপে মন্ডপে শারদীয় উৎসব চলছে। পরিকল্পনামন্ত্রীর নির্দেশে আমরা পুজা মন্ডপগুলো ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছি। শারদীয় আনন্দ উৎসব উপলক্ষে মন্ত্রীমহোদয়ের পক্ষ থেকে শারদীয় উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেছি।
Leave a Reply