1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জগন্নাথপুরে দারুল কিরাতের রসুলপুর মাদ্রাসা ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্যে বার্মিংহাম শহরে বসবাসরত সৈয়দপুরের কৃতি সন্তানদের সমন্বয়ে গঠিত সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্ক, বার্মিংহাম, ইউকে কর্তৃক প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রামাজান ও ঈদ উপলক্ষ্যে ১৮ মার্চ সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা থেকে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়।
সৈয়দপুরের ৩৭টি মসজিদের ৪১ জন ইমাম ও মুয়াজ্জিন, ১৭ টি স্কুল কলেজ ও মাদরাসার ১৭৮ জন শিক্ষক-কর্মচারীকে ২ হাজার টাকা এবং ৬ পাড়ার মোট ৭১২টি পরিবারে ১ হাজার টাকা করে মোট ১১ লাখ পঞ্চাশ হাজার প্রদান করা হয়।
আনুষ্ঠানিক এ কার্যক্রমে বক্তব্য রাখেন- সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ।
উপস্থিত ছিলেন সৈয়দ মুমিন আহমদ মবনু, মুহতামিম, সৈয়দ শাহ শামসুদ্দীন দারুল হাদীস মাদরাসা, মোঃ মইনুল হক, (অন্যতম সদস্য,
সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্ক, বার্মিংহাম, ইউকে,
কবি ও সাহিত্যিক সৈয়দ ওবায়দুল হক, সৈয়দ শিব্বির আহমদ সদরুল, গভর্ণিং বডি সদস্য, সৈয়দপুর ফাজিল মাদরাসা, মাওলানা আখতার হোসাইন, শিক্ষক, সৈয়দপুর দারুল হাদীস মাদরাসা, মাওলানা মারজান ফেদাউর, শিক্ষা সচিব, সৈয়দপুর ইমদাদুল উলুম মাদরাসা, মাওলানা বিলাল আহমদ, শিক্ষা সচিব, সৈয়দ শাহ শামসুদ্দীন দারুল হাদীস মাদরাসা, মোঃ সুজন খান, প্রধান শিক্ষক, সৈয়দপুর গার্লস হাইস্কুল, মোঃ মাজহারুল ইসলাম, প্রধান শিক্ষক, লাইসিয়ান কিন্ডার গার্ডেন, হাফিজ সৈয়দ আসজদ আহমদ, পরিচালক, তাহফিজুল কুরআন মাদরাসা, হাফিজ আব্দুর রহমান, পরিচালক, দারুল কুরআন মাদরাসা, মাওলানা উবায়দুর রহমান, পরিচালক, হাজী সৈয়দ আব্দুল মানিক নূরানী মাদরাসা, হাফিজ মাসুম আহমদ প্রমূখ।
সভা শেষে স্যোসাল নেটওয়ার্ক’র সাথে সংশ্লিষ্ট সকলে জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com