1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের হাজী আলা মিয়া ট্রাষ্টের উদ্যোগে নতুন বসতঘর পেল দরিদ্র কৃষক পরিবার

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৩৮ Time View

স্টাফ রিপোর্টার:::

সনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার লুদুরপুর হাজী আলা মিয়া ট্রাষ্টের উদ্যোগে এবং ট্রাষ্টের সভাপতি যুক্তরাজ্যপ্রবাসী হাজী রফিক মিয়ার অর্থায়ণে জগন্নাথপুরের পাশ্ববর্তী ছাতক উপজেলার গাগলাজুর গ্রামের দরিদ্র আব্দুর রউফ এর পরিবারকে তিন কক্ষের টিনসেটের নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে হাজী আলা মিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, লুদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কমিটির শিক্ষা অনুরাগি সদস্য মো: ইউনুস মিয়ার সভাপতিত্বে বিতরণীসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিলেট জামেয়া দারুল কুরমান মাদ্রাসার শিক্ষক মুফতি শামছুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক (কাছা মিয়া),  সৈয়দপুর আর্দশ কলেজের প্রভাষক আব্দুল কাহার, প্রভাষক জাহিদ হাসান, সমাজকর্মী সোনা মিয়া, আব্দুল লতিফ, আবু মিয়া প্রমুখ।

দরিদ্র আব্দুর রউফ জানান, নতুন তিন কক্ষের বসতঘর পেয়েই খুবই খূশি ও আনন্দিত হয়েছি। তিনি জানালেন, ভাঙাচোরা একটি ছোট ঘরে পরিবারের লোকজনকে নিয়ে কষ্ট করে বসবাস করে আসছিলাম। এখন টিনসেটের নতুন ঘর পাওয়ায় আর দুর্ভোগ করতে হবে না। এজন্য তিনি প্রবাসী ও ট্রাষ্টের লোকজনকে জন্য আল্লাহ’র কাছে দোয়া চেয়েছেন।

হাজী আলা মিয়ার ট্রােেষ্টর সাধারণ সম্পাদক ইউনুস মিয়া বলেন, সম্প্রতিকালে শীতবস্ত্র বিতরণকালে দরিদ্র ওই কৃষষের ঘর দেখতে পাই। পরে এ বিষয়ে ট্রাষ্টের লোকজনের সঙ্গে আলোপ আলোচনার পর নতুন গৃহনির্মাণের সিদ্ধান্ত হয়। যারপ্রেক্ষিতে ১ লাখ ৪০ টাকা ব্যয়ে বসতঘরটি নির্মাণ করে দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com