1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে অসুস্থ মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন ডন সামাদ

  • Update Time : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ৪৯১ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অসুস্থ আব্দুল কাদির সিকদারকে দেখে গেলেন।

আজ রোববার দুপুরে তিনি অসুস্থ আব্দুল কাদির সিকদারের গ্রামের বাড়ি পইলভাগ গ্রামে যান। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এসময় আজিজুস সামাদ ডনের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী নুরুল ইসলাম, সাংবাদিক অহী আলম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য কালী কুমার রায়, সাংস্কৃতিক কর্মী রুমেন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাহানুল হক প্রমুখ। পরে তিনি ওই ইউনিয়নের লহরী গ্রামে অসুস্থ আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির মেম্বারকে দেখতে যান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com