1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে আক্রান্ত চারজন হোম আইসোলেশনে

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৮০১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন আক্রান্ত চারজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।

আক্রান্তরা হলেন পৌরশহরের জগন্নাথপুর বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা দুইজন, রানীগঞ্জের শিবগঞ্জ গ্রামে একজন এবং পাইলগাঁও ইউনিয়নের সুনাতুলা গ্রামে একজন।

গতকাল বুধবার   (১৩ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১২৩জন। এরমধ্যে নতুন ৪জনসহ মোট সুস্থ  হয়েছেন ১১১ জন। অপর আক্রান্ত ১২ জন হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com