স্টাফ রিপোর্টার::
আগামী শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিতব্য জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ) দিবাগত রাত ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকায় বেবী ট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, মাইক্রোবাস, জীপ, কার, বাস, ট্রাক, ও স্থানীয় পর্য়ায়ের বিভিন্ন যানবাহন ৯ অক্টোবর রাত ১২টা থেকে পরদিন ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
Leave a Reply