1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জগন্নাথপুরে উপনির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নই বৈধ

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২২ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপনির্বাচনে প্রার্থিতা যাচাই বাছাইয়ে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।

আজ সোমবার উপজেলা নির্বাচন কার্যালয়ে এ যাচাই বাছাই শেষে উজেলা নির্বাচন কর্মকর্তা (অ:দা:) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দীন প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

প্রার্থীরা হলেন, পাটলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে লায়েছ মিয়া ও ছায়াদুর রহমান। আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২ নম্বর সংরক্ষিত আসনের সদস্য পদে ফাহমিদা বেগম, মরনী রানী রায়, আলেয়া বেগম ও শাপলা বেগম।

তফসীল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৬ মার্চ ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদ এবং আশারকান্দি ইউনিয়ন পরিষদের ওই দুই ওয়ার্ডের সদস্যদের মৃত্যু হওয়ায় পদগুলো শূন্য হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com