স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জর জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয় সূত্র জানায়, এবার জগন্নাথপুর উপজেলায় ১২টি কলেজ থেকে ২টি কেন্দ্রে ১২৩২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এরধ্যে ছাত্র ৩৯৬জন ও ছাত্রী ৮৩৯ জন। অনুপস্থিত ২৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৮ জন ও ছাত্রী ১৬ জন।
অপরদিকে ৮টি মাদরাসা প্রতিষ্ঠান থেকে একটি পরীক্ষা কেন্দ্রে মোট ২৮৭ জন শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১৪৬ জন ও ছাত্রী ১৪১ জন। অনুপস্থিত ৬ জন। তাঁর মধ্যে ছাত্র ৩ জন এবং ছাত্রী ৩ জন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একামেডিক সুপারভাইজার অরূপ রায় এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মোট পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ৩০ জন।