1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

জগন্নাথপুরে এক পিতা তার প্রতিবন্দ্বী শিশু পুত্রকে পানিতে নিক্ষেপ করেছে,

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে এক পিতা তার তিন বছরের শিশু পুত্রকে নদীর পানিতে ফেলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (হারিকোণা) গ্রামের মানসিক ভারসাম্যহীন সৈয়দ আবুল কাসেম তার শুশুরবাড়ি মীরপুর ইউনিয়নের নাসিরপুর গ্রাম থেকে সোমবার প্রতিবন্দ্বী শিশু পুত্র নাইম (৩) কে নিয়ে স্থানীয় মীরপুর বাজারে বেড়াতে বের হন। হঠাৎ করে শিশুটিকে মীরপুরবাজারস্থ মেঘাখালী নদীর গভীর পানিতে ফেলে দেয়। এ রির্পোটার লেখা পর্যন্ত( সন্ধ্যা সাত ঘটিকা ) শিশুটি উদ্ধার হয়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী এস,আই রতন দেবনাথ জানান, শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় সৈয়দ আবুল কাসেমকে আটক করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com