1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে এবার স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩১১৪ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার করোনাভাইরাসে এক স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে আজ মঙ্গলবার থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরআগে জগন্নাথপুরে আরো দুই তরুণ করোনায় আক্রান্ত হন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর স্বাস্থ্য কর্মী শনাক্ত হওয়ায় সত্যতা নিশ্চিত করে জানান, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। যার বয়স ৩৫ বছর। গত ২৪ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ প্রদিবেদন পাওয়ায় করোনা পজিটিভ বলে নিশ্চিত হই। আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম বলেন, করোনাভাইরাস সংক্রমনে চিকিৎসা জনিত কাজ করতে গিয়ে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। আমরা করোনাভাইরাস সংক্রম থেকে বাঁচতে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে থাকার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে জগন্নাথপুরের আরো দুই তরুণের করোনা পজেটিভ প্রতিবদেন পাওয়ার পর তাঁদের মধ্যে একজনকে সিলেটের শহীদ সামছুদ্দিন হাসাপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অপরজনকে তার নিজ বাড়ীতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com