স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যাগে করোনাভাইরাস সংক্রমনে বেকার কর্মহীন খেটে খাওয়া দিনমজুর বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক মানুষের মধ্যে এক হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম প্রমুখ
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান,করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জগন্নাথপুর উপজেলা পরিষদ উপজেলাবাসীর পাশে রয়েছেন।যার ধারাবাহিকতায় আজ শতাধিক মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply