1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে “কুত্তা গাড়ী”র চাপায় অটোরিকশার চালকসহ শিক্ষিকা আহত

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৩৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে বেপরোয়া গতির

কুত্তা গাড়ী ( ট্রলি)র চাপায় অটোরিকশায় চালকসহ এক শিক্ষিকা আহত হয়েছে। তাদের কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে জগন্নাথপুরের হবিবপুর আব্দুল তাহিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকতবর্তী এলাকায় এ দুঘর্টনাটি ঘটেছে।

প্রত্যক্ষদ্রশী ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা স্থানীয় মশাজান আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শেফালী বেগম (৪৫) একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে  মিরপুর এলাকা থেকে উপজেলা সদরের প্রশিক্ষণে অংশ নিতে আসছিলেন। হবিবপুর এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা একটি বেপোয়ারা “কুত্তা গাড়ী” অটোরিকশাকে চাপা দেয়। অটোর চালক কেশবপুরের লেবু মিয়া (৪০) ও যাত্রী শিক্ষিকা শেফালী বেগম আহত হন। তাদের কে  স্থানীয় লোকজন উদ্ধার করে

উপজেলা স্বাস্হ্য  কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com