1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার আলোচনা ও ইফতার সম্পন্ন

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২০৭ Time View

লন্ডন অফিস :পূর্ব লন্ডনের নিউরোডে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা উদ্যোগে ইফতারপূর্ব আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার  জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চন্দন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সাবেক অধ্যাপক সৈয়দ আশফাক আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফয়জুর রহমান সমির।

ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, জগন্নাথপুরের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সংগঠনের উপদেষ্টা কাউন্সিলর হুমায়ুন কবির, উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, উপদেষ্টা আলহাজ্ব মন্তাজ আলী, উপদেষ্টা জিল্লুর রহমান জিলু, ভাইস প্রেসিডেন্ট বশির মিয়া,কাউন্সিলর তোফাজ্জল হুসাইন, সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সেক্রেটারি শফিউল আলম বাবু প্রমুখ।

সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পরে ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে দেশ জাতির কল্যাণ কামনা করা হয়।

সভায় বক্তারা বলেন বিলেতে এই সংগঠন প্রাচীনতম সংগঠন হিসেবে দেশে বিদেশে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। আগামীতে শর্টটাইম উন্নয়নমূলক প্রজেক্টের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন ।
বক্তারা আরো বলেন ভোকেশনাল ইনস্টিটিউট বা কারিগরী শিক্ষা উন্নয়ন মূলক প্রতিষ্ঠান জগন্নাথপুরে গড়ে তোলার পরামশ্য দেন। যা আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায়, দক্ষ জনশক্তিকে রুপান্তরিত করতে সহায়ক হবে। এসব প্রজেক্ট গ্রহণ করতে অর্থ কোন ব্যাপার না, শুধু প্রয়োজন মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে আসার।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com