স্টাফ রিপোর্টাার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি পূর্ণবাসন ও প্রণোদনা কর্মসুচীর আওয়াতাং ১১শত কৃষককে মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ শুরু হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাড়ে তিনটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসুচীর উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।
পরে ৫০ জন কৃষককের মধ্যে প্রণোদনা হিসেবে এক কেজি বোরো বীজ, ১ কেজি সরিষা, ২০ কেজি গম, ২ কেজি ভুটা, ৫কেজি মুসর ডাল কেজি, ৮ কেজি খাসারি ডাল, ৫ কেজি টমেটো, ৩০ কেজি মরিচের বীজ, ১০ কেজি লাল সার এবং ভিওপি সার ১০ কেজি করে দেওয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, জগন্নাথপুরের ১১শত কৃষক কৃষি প্রণোদনা পাচ্ছেন। এরমধ্যে গতকাল ৫০ জনকে কৃষককে এই সুবিদা দেওয়া হয়েছে। পর্যাক্রমে অন্যকে প্রণোদনা দেয়া হবে।
Leave a Reply