1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর লাশ মিলল

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ১৬৫২ Time View

স্টাফ রিপোর্টার::

ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে  নিখোঁজ হয় আলী হোসেন (২৫) নামের এক যুবক। নিখোঁজ থাকার দুইদিন পর আজ সোমবার দুপুরে তার লাশ মিলেছে ক্ষেতে।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকায় এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌরএলাকার বটেরতলের আব্দুল গনির ছেলে আলী হোসেন গত শনিবার ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

আজ সোমবার সকালে জগন্নাথপুর-হবিবপুর মাঝপাড়া সড়কের পাশের দক্ষিণ এলাকায় জমিনের পানিতে তার মৃত লাশ ভারতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআেই) রফিকুল আহমদ রফিক জানান, কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ হন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। এছাড়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। কোনধরণের অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com