1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে ক্যাস্পাস প্রাঙ্গণে সহপাঠীর ছুরিকাঘাতে কলেজছাত্র রক্তাক্ত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৩৩৭ Time View

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরের সরকারী ডিগ্রী কলেজ ক্যাস্পাস প্রাঙ্গণে সহপাঠীর ছুরিকাঘাতে এক ছাত্র গুরুত্বর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র পৌরশহরের হবিবপুর শাহপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জাকির হোসেনের সঙ্গে একই শ্রেণীর ছাত্র তার সহপাঠী হাসপাতাল এলাকার বাসিন্দা আবির হোসেনের মোটরসাইকেলে ওঠা নিয়ে কথাকাটাকাটি হয়। যার জের ধরে গতকাল কলেজ ক্যাস্পাসের পুকুরপাড়ে প্রকাশ্যে জাকির হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়।
জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দু’জনই আমাদের কলেজের ছাত্র। শুনেছি মোটরসাইকেলে ওঠা নিয়ে দুইজনের মধ্যে বাকবিতন্ডার ঘটনার জেরই সহপাঠীর ছুরিকাঘাতে আহত হয়।
ঘটনাস্থল পরির্দনকারী জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর পরই হামলাকারী পালিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com