1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৮৮৮ Time View

স্টাফ রিপোর্টাার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নুর জাহান (৩০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার উপজেলার আশারকান্দি ইউনিয়নের পশ্চিম তিলক গ্রামে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মৃত নারী ওই গ্রামের রাসেল আহমদের স্ত্রী।

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে রাতের খাওয়া দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান নুর জাহান বেগম। রাতের কোন এক সময় পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ির বাথরুমে বাঁশের সঙ্গে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন গৃহবধু। পরিবারের লোকজন আজ ভোরে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে জগন্নাথপুর থানায় খবর দেন।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com