স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের রাধারমণ দত্ত মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬৮ জন গ্রাম পুলিশ সদস্য কে পিপিই,মাক্স, স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এ-উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর থানার উপ পরিদর্শক মনিরুল ইসলাম কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব সামছুল ইসলাম প্রমুখ
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান,উপজেলার আটটি ইউনিয়নের গ্রাম পুলিশরা করোনা সংক্রমণ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করছেন তাই তাদের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
Leave a Reply